বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটায় মাউশির নতুন আদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৬:৪১

সরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলোতে সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কেনাকাটার নির্দেশনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভুয়া বিল-ভাউচার দেখিয়ে শিক্ষা খাতে অনিয়ম ঠেকাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ যা ২০২৫ খ্রিষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার বিধি ১৫০ (১) অনুযায়ী উল্লেখ আছে যে, আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের অধীন ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে প্রক্রিয়াযোগ্য সব সরকারি ক্রয় সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, ব্যতিক্রমী ক্ষেত্রে, ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে কোনো ক্রয়কারী ক্রয় প্রক্রিয়াকরণে অসামর্থ্য হলে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। বিধান অনুসারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ক্রয়কারী সংস্থার প্রধানের আওতাধীন সব প্রকল্প, আঞ্চলিক কার্যালয়গুলো, সব সরকারি কলেজ, সব মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, টিটিসি, এইচএসটিটিআই এবং ন্যাশনাল অ্যাকাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনএএএনডি) অ্যাকাডেমিতে সরকারি ক্রয় কার্যক্রম ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতিতে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান, অফিস প্রধানকে নির্ধারিত ছক, নির্দেশনা অনুযায়ী ডোমেন আইডি, পিই অফিস তৈরি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইউজার আইডি খোলার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য বলা হলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর