বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এমবাপ্পের চোখে হার প্রাপ্য ছিল রিয়ালের, বেনফিকার চোখে, ট্রাবিনের জায়গা ল্যুভরে

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:২৬

লিসবনে শেষ বাঁশি বাজার পর দুই দলের প্রতিক্রিয়া অনেকটাই বীজগণিতের ‘কমন’ নেওয়ার মতো। দুই দল থেকেই ভেসে এসেছে একই কথা, ‘এটা প্রাপ্য ছিল।’ তবে বক্তব্য প্রায় একই হলেও কথার অর্থ ভিন্ন।

বেনফিকার কাছে ৪-২ গোলে হারের পর রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের প্রতিক্রিয়া, ‘আজ (গতকাল রাতে) এই পরিস্থিতিতে পড়াটা আমাদের প্রাপ্য ছিল।’

এমন দুর্দান্ত জয়ের পর বেনফিকা কোচ জোসে মরিনিও বলেছেন, ‘এটা সত্যি সত্যিই প্রাপ্য ছিল...রিয়াল মাদ্রিদকে হারানো বেনফিকার জন্য অবিশ্বাস্য সম্মানের বিষয়।’

দ্বিতীয়ার্ধ যোগ করা সময়ের ৮ মিনিটে ট্রাবিনের সে গোলের আগেই অবশ্য ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল পর্তুগিজ ক্লাবটি। একদম শেষ মুহূর্তে মরিনিওই হাতের ইশারায় ট্রাবিনকে রিয়ালের বক্সে ঢুকতে বলেন। ফ্রি কিক থেকে ট্রাবিনের বুলেটের গতিতে করা হেড রিয়ালের জাল ছুঁতেই দা লুজ স্টেডিয়ামের গ্যালারিতে সে কী উল্লাস!

মরিনিওর চোখে জয়ের হাসি
মরিনিওর চোখে জয়ের হাসিএএফপি

মরিনিও যে বলেছেন এই জয়টি ‘ঐতিহাসিক’—সেই কথাতেও ভুল নেই। ১৯৬২ ইউরোপিয়ান কাপের ফাইনালে রিয়ালের বিপক্ষে জিতেছিল ইউসোবিওর বেনফিকা। ’৬৫ কোয়ার্টার ফাইনালে সেই ইউসোবিওর বেনফিকাই হেরেছিল রিয়ালের কাছে। তারপর এই জয়ের ধাক্কায় ওলট-পালট হলো হিসাবের খাতাও—এই ম্যাচের আগে রিয়াল ছিল পয়েন্ট তালিকার তিনে। ড্র করলেই শীর্ষ আট দলের একটি হিসেবে উঠত শেষ ষোলোয়। কিন্তু হারে ছিটকে পড়ল শীর্ষ আটের বাইরে। এখন প্লে–অফ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উঠতে হবে শেষ ষোলোয়, যেখানে তাদের আবারও বেনফিকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। আর বেনফিকা?

ট্রাবিন হতে পারেন গতকাল রাতে সেই সৌন্দর্যের শীর্ষবিন্দু। বেনফিকার এক্স হ্যান্ডলে ঠিক এ কারণেই একটি ছবি শোভা পাচ্ছে। ট্রাবিন সতীর্থদের কাঁধে চড়ে উল্লাস করছেন—এমন একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘(ছবিটি) ল্যুভরে ঝুলিয়ে রাখুন।’

কারণ? চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে গোলকিপারের গোল করার দৃশ্য খুব বেশি দেখা যায়নি। হ্যান্স-জর্জ বাট (২০০০, ২০০২, ২০০৯), সিনান বোলাত (২০০৯), ভিনসেন্ট এনেয়েমা (২০১০) ও ইভান প্রোভেদেলের (২০২৩) পর পঞ্চম গোলকিপার হিসেবে গোল করলেন ট্রাবিন। হেডে গোল করা বিবেচনায় নিলে বোলাত ও প্রোভেদেলের পর ট্রাবিন এই তালিকায় তৃতীয়।

মরিনিও যেহেতু রিয়ালের সাবেক কোচ, তাই খুব ভালোভাবেই জানতেন চ্যাম্পিয়নস লিগে এই দলের বিপক্ষে ৩-২ গোলে এগিয়ে থেকে এবং সেটা যদি ম্যাচের শেষ মুহূর্তও হয়, তবু স্বস্তি পাওয়ার উপায় নেই। কীভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা ১৫বারের চ্যাম্পিয়নরা খুব ভালোভাবেই জানে। সম্ভবত এ কারণেই একদম শেষ মুহূর্তে ফ্রি কিক পাওয়ায় মরিনিও ট্রাবিনকে রিয়ালের বক্সে ঢোকার নির্দেশ দেন।

ফলটা পাওয়ার পর ম্যাচ শেষে মরিনিও বলেছেন, ‘আমি জানতাম ৩-২ গোলে এগিয়ে থাকাতে সব নিশ্চিত হয়ে যায়নি। আমরা ভাগ্যবান যে তখন সেটপিস পেয়েছি। আমাদের গোলকিপার ট্রাবিন দুই মিটার লম্বা, সে বক্সে ঢুকে গোল করেছে। অবিশ্বাস্য। মনে হচ্ছিল গোটা স্টেডিয়াম ভেঙে পড়বে!’ পয়েন্ট তালিকায় নয়ে নেমে যাওয়া রিয়ালকে প্লে–অফে বোডো/গ্লিমট অথবা বেনফিকার মুখোমুখি হতে হবে আগামী ফেব্রুয়ারিতে। নতুন কোচ আরবেলোয়ার অধীন সর্বশেষ তিন ম্যাচ জেতার পর লিসবনে বেনফিকা তাদের বাস্তবতা দেখিয়ে দেওয়ার পর সেটাই মুখ ফুটে বলেছেন রিয়াল ফরোয়ার্ড এমবাপ্পে, ‘সমস্যা হলো আমরা নিজেদের খেলায় ধারাবাহিক নই। এটা ঠিক করতে হবে। একদিন ভালো খেলে আরেকটি খারাপ খেলতে পারেন না—চ্যাম্পিয়ন দল এটা করে না।’

বিফলে গেল জোড়া গোল। হতাশায় মাটি চাপড়ালেন এমবাপ্পে। লিসবনে গতকাল রাতে ম্যাচ শেষে
বিফলে গেল জোড়া গোল। হতাশায় মাটি চাপড়ালেন এমবাপ্পে। লিসবনে গতকাল রাতে ম্যাচ শেষেএএফপি

এমবাপ্পের হতাশার শেষ নয় এখানেই, ‘আজ এই পরিস্থিতিতে পড়াটা আমাদের প্রাপ্য ছিল। বেনফিকা আমাদের চেয়ে ভালো খেলেছে। এখন প্লে–অফে আমাদের দুটি ম্যাচ খেলতে হবে। এগুলো খেলতে কষ্ট লাগে, কারণ আমরা চেয়েছিলাম, ফেব্রুয়ারিতে নিজেদের খেলা নিয়ে কাজ করব।’ রিয়াল কোচ আরবেলোয়া বলেছেন, ‘অবশ্যই আমরা সুখী নই। ম্যাচে কী করতে হবে আমরা জানতাম, কিন্তু সে অনুযায়ী খেলতে পারিনি...নিজেদের খেলাটা থেকে আমরা অনেক দূরে ছিলাম।’

শুক্রবারের ড্রয়ে জানা যাবে প্লে–অফে বেনফিকা রিয়াল নাকি ইন্টার মিলানের মুখোমুখি হবে। ইন্টারের কোচ হিসেবে ২০১০ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্মৃতি আছে মরিনিওর। এ নিয়ে পর্তুগিজ বলেছেন, ‘আমি এটা নয় ওটা পছন্দ করি, তা বলতে পারব না। কারণ, মাদ্রিদে যেতে ভালো লাগবে; ওখানে অনেক দিন যাই না। মিলানে যেতেও ভালো লাগবে, কারণ ওখানেও অনেক দিন যাই না।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর