বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পল্লবীতে ব্যবয়াসীকে গুলি করে টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১২:০৩

রাজধানীর পল্লবীতে মুখোশধারী ছিনতাইকারীরা মুদি ব্যবসায়ী দিপুকে গুলি করে ১৭ হাজার টাকা ছিনতাই করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাজধানীর পল্লবী এলাকায় মোহাম্মদ হোসেন দিপু (৪৫) নামের এক মুদি ব্যবয়াসীকে গুলি করে ১৭ হাজার ছিনতাই করেছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দিপুকে উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন রাখেন।

আহত হোসেন দিপুর স্ত্রী আফরোজা বেগম বলেন, ‘আমার স্বামী একজন মুদি ব্যবসায়ী। সকালে পল্লবী ব্লক-ই, রোড ৫, সেকশন-১২-তে অজ্ঞাতপরিচয়ের তিনজন মুখোশ পরে মোটরসাইকেলে এসে আমার স্বামীকে পিস্তল দিয়ে বাম পায়ের হাঁটুর উপরে এক রাউন্ড গুলি করে তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমার স্বামীর চিৎকার করলে আমরা বাসা থেকে বেরিয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা চিকিৎসাধীন রাখেন। চিকিৎসক বলেছেন, তার অবস্থা গুরুতর।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, পল্লবী থেকে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছে। তার বাম পায়ের হাঁটুর উপরে এক রাউন্ড গুলি লেগেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘পরিবারের লোকের মাধ্যমে জানতে পারি, তাকে গুলি করে তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করেছি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর