বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১১:২৫

নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

এদিকে সমাবেশ উপলক্ষে রাজশাহী সদর আসনের প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমানের মিনু জানিয়েছেন, মাদরাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী এবং চারটি জেলা আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মাদরাসা মাঠে সাংবাদিকদের তিনি এ বলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের।
মিজানুর রহমান মিনু বলেন, ‘সমাবেশে প্রার্থীদের পরিচয়ের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের এই অঞ্চলের জনগণ নির্বাচিত করবে ইনশাআল্লাহ। রাজশাহী বিভাগে ৩৯টি আসনের ৩৯টিতেই ইনশাআল্লাহ সর্বময় বিজয় সুনিশ্চিত করবে।

২২ বছর পর তারেক রহমান আসছেন আমাদের কর্মী সম্মেলনে। ফলে ভোরের মধ্যেই সমগ্র রাজশাহী মহানগরী এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে। কারণ আমরা এর আগেও চরম প্রতিকূল অবস্থায় মিটিং করেছি। আমাদের অভিজ্ঞতা আছে।

তিনি আরো বলেন, ‘আমাদের চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। দেশ চরম বিপদ থেকে একটি গণতান্ত্রিক পক্ষে যাওয়ার মধ্য দিয়ে তারেক রহমান তিনি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করেন। আমি বিশ্বাস করি, সমাবেশের মধ্য দিয়ে মহাজনসমুদ্রে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ধানের শীষের দুর্গ রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ শত শত বছরের প্রাচীন, সেই মাঠের এই সভা আগামী ইতিহাসে লেখা থাকবে। যে সর্বকালের সর্ববৃহৎ জনসমুদ্র যা রাজশাহী মাদরাসা মাঠ হয়ে পুরো মহানগরব্যাপী একটি জনসমুদ্রের রূপ লাভ করবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর