বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঢাকা-৮ আসনে চাঁদাবাজির অভিযোগ, বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে ‘গডফাদার’ আখ্যা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১৮:২৫

ঢাকা-৮ আসনের নির্বাচনী মাঠে উত্তেজনা আরও বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য। তিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে দেশের সবচেয়ে বড় ক্রিমিনাল ও গডফাদার বলে মন্তব্য করেছেন।

কমলাপুর এলাকায় গণসংযোগ চলাকালে তিনি বলেন, “এই আসনে প্রতি পরতে পরতে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চলছে। আমরা কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে না—আমরা সেই সিস্টেমের বিরুদ্ধে, যেটা এই অপরাধগুলো টিকিয়ে রেখেছে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, মির্জা আব্বাস বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার ও দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, “ভিকারুননিসা, সিদ্ধেশ্বরী, হাবিবুল্লাহ বাহার কলেজ—সব জায়গাতেই তার নিয়ন্ত্রণ। এগুলো ওপেন সিক্রেট, ঢাকা-৮-এর মানুষ জানে।”

এ সময় তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকেও প্রশ্ন ছুড়ে দেন। তার ভাষায়, “তারেক রহমান কীভাবে এমন একজন সন্ত্রাসীকে দলের স্থায়ী কমিটিতে আশ্রয় দিলেন? শুধু একজন নয়—ঢাকার বিভিন্ন আসনে এমন গডফাদারদেরই মনোনয়ন দেওয়া হয়েছে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর