বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কৃষি উপদেষ্টা

কৃষির উন্নয়নে কৃষকদের স্বাবলম্বী করতে হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১৫:৩৬

দেশের কৃষি খাতের উন্নয়ন করতে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষি উপদেষ্টা বলেন, শিল্প-কারখানার মালিকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দেন না। কৃষকরা ঋণ নিতে গেলে পান না। আবার শিল্প-কারখানার মালিকরা ব্যাংক ঋণে দুই শতাংশ ইন্টারেস্ট দিয়ে মাফ পেয়ে যান। তারা নানা ধরনের প্রণোদনা পান।

তিনি বলেন, আমি হয়তো আর বেশিদিন এই খাত নিয়ে কাজ করতে পারবো না, কৃষি নিয়ে ভবিষ্যতে কিছু বলার সুযোগ আর হবে না। তাই এখন বলে যেতে চাই, এই কৃষকরাই জাতির মেরুদণ্ড; আমরা এ কথা মুখে বললেও কার্যক্ষেত্রে তার প্রয়োগ নেই। এ কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পান না। 

তিনি আরও বলেন, দাম না পেয়ে কৃষকরা তাদের ফসল ফেলে দেন। আমরা কয়েকদিন হা-হুতাশ করি। সাংবাদিকরা দুই/একটা সংবাদ করেন। কিন্তু তাদের ক্ষতি পুষিয়ে নিতে তাদের প্রণোদনা দিতে গেলে বাধার মুখে পড়তে হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ধরনের অবস্থা হলে কৃষকরা বাঁচবে না। আর কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। তাই কৃষির উন্নয়ন করতে হলে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর