বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইসির নতুন নির্দেশনা

ভোটকেন্দ্র থেকে সরাসরি ডাকযোগে যাবে গণনার বিবরণী

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১১:২৬

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটগণনার ফলাফলের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে, প্রিজাইডিং অফিসাররা ভোটকেন্দ্র থেকে সরাসরি ডাকযোগে ভোটগণনার বিবরণী নির্বাচন কমিশনে পাঠাবেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্ধারিত ফরমগুলো বিশেষ খামে ভরে রেজিস্টার্ড বা বীমাকৃত ডাকযোগে পাঠাতে হবে। পোস্টাল ব্যালটের ফলাফলও একই প্রক্রিয়ায় কমিশনে পৌঁছাতে হবে।

ইসি জানিয়েছে, এ প্রক্রিয়ায় প্রিজাইডিং অফিসারদের কোনো স্ট্যাম্প ব্যবহার করতে হবে না। প্রয়োজনীয় ডাক খরচ ডাক বিভাগ বহন করবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা মাঠপর্যায়ে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর