শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

চট্টগ্রাম বিভাগে বেড়েছে নারী প্রার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৮:২৬

লক্ষ্মীপুর-৪ আসনে জেএসডির প্রার্থী তানিয়া রব, চট্টগ্রাম-১০ আসনে বাসদের প্রার্থী আসমা আকতার, খাগড়াছড়ি আসনে জাপার প্রার্থী মিথিলা রোয়াজা, ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা, খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, রাঙামাটি আসনে স্বতন্ত্র প্রার্থী জুঁই চাকমা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের ৫৮টি আসনে মোট প্রার্থী ৪২৩ জন। এর মধ্যে ১৫টি আসনে মোট নারী প্রার্থী রয়েছেন ১৮ জন। শতাংশ হিসেবে প্রতিদ্বন্দ্বী নারীর এই হার ৪ দশমিক ২৬। মোট নারী প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন চারজন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, বিভাগের ১১টি জেলার মধ্যে আটটিতে নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নারী প্রার্থী নেই পাবর্ত্য জেলা বান্দরবান, ফেনী ও কক্সবাজার জেলায়। এবার সবচেয়ে বেশি চট্টগ্রাম ও ব্রাক্ষণবাড়িয়া জেলায় চারজন করে। এ ছাড়া খাগড়াছড়িতে দুইজন, রাঙামাটিতে একজন, চাঁদপুরে একজন, নোয়াখালীতে দুজন, লক্ষ্মীপুর একজন এবং কুমিল্লায় তিনজন নারী প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

তবে দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার নারী প্রার্থী বেড়েছে পাঁচজন। গতবার নারী প্রার্থীর সংখ্যা ছিল ১৩।

আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশসহ ১০টি দল থেকে নারী প্রার্থী মনোনয়ন দেওয়া হলেও বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশিরভাগ দল থেকে নারী প্রার্থী মনোনয়ন দেওয়া হয়নি চট্টগ্রাম বিভাগে। তবে গত নির্বাচনে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ), জাতীয় পার্টি, জাকের পার্টি ও বিএনএফ থেকে নারী প্রার্থী ছিল।

ওই নির্বাচনে এই চারটি দল থেকে ৯ জন প্রার্থী অংশ নিলেও ওই সময়ও অধিকাংশ দলের নারী প্রার্থী ছিল না।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১০ আসনে প্রতিদ্বন্দ্বী মোট ৯ প্রার্থীর মধ্যে দুইজন নারী রয়েছেন। তাঁরা হলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত আসমা আকতার (কাঁচি প্রতীক) ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত সাবিনা খাতুন (আপেল প্রতীক)।

প্রথমবার নির্বাচনী মাঠে নামা আসমা আকতার আজ সোমবার কালের কণ্ঠকে বলেন, দল থেকে মনোনয়ন পেয়ে খুব ভালো লাগছে। খুব আশাবাদী।

প্রচারণায় যেখানে যাচ্ছি সেখানে ভোটারসহ সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তিনি বলেন, আমাদের দল থেকে এই নির্বাচনে সারাদেশে ৩৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আমরা চট্টগ্রামে দুইজন নারী প্রার্থী রয়েছি।
এদিকে, চট্টগ্রাম নগর ও জেলা মিলে মোট ১৬টি সংসদীয় আসনে এবার মোট প্রার্থী ১১৪ জন। এর মধ্যে নারী প্রার্থী চারজন। তাদের মধ্যে চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে দুইজন, চট্টগ্রাম-১১ আসনে একজন ও চট্টগ্রাম-২ আসনে একজন প্রার্থী রয়েছেন।

যেসব আসনে যাঁরা প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগে প্রতিদ্বন্দ্বীতাকারী ১৮ নারী প্রার্থী হলেন খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা (প্রতীক কলস) ও একই আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মিথিলা রোয়াজা; রাঙামাটি আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটির কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমা; চাঁদপুর-২ আসনে বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকের প্রার্থী নাসিমা নাজনীন সরকার; নোয়াখালী-১ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র তারা প্রতীকের প্রার্থী রেহানা বেগম এবং নোয়াখালী-৫ আসনের বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র কাঁচি প্রতীকের প্রার্থী মুন তাহার বেগম; লক্ষীপুর-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র তারা প্রতীকের প্রার্থী তানিয়া রব; ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীক নিয়ে লড়ছেন রুমিন ফারহানা এবং একই আসনে আমজনতার দলের প্রার্থী শরিফা আক্তার; ব্রাক্ষণবাড়িয়া-৩ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী আয়েশা আক্তার; ব্রাক্ষণবাড়িয়া-৫ আসনে গণসংহতি আন্দোলনের নাহিদা জামান; কুমিল্লা-৫ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র তারা প্রতীকের প্রার্থী শিরিন আক্তার; কুমিল্লা-৬ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মই প্রতীকের প্রার্থী কামরুন্নাহার সাথী; কুমিল্লা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের সামিরা আজিম; চট্টগ্রাম-২ স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের জিন্নাত আকতার; চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কাঁচি প্রতীকের প্রার্থী দীপা মজুমদার; চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কাঁচি প্রতীকের প্রার্থী আসমা আকতার এবং একই আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’র আপেল প্রতীকের প্রার্থী সাবিনা খাতুন।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এবার মোট ভোটার ৬৬ লাখ ৮৫ হাজার ১২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৫ হাজার ৬৫ জন, নারী ভোটার ৩১ লাখ ৯৯ হাজার ৯৯১ জন এবং হিজড়া ভোটার ৬৯ জন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর