বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ডিম নিক্ষেপের রাজনীতি বন্ধ না হলে পাল্টা প্রতিক্রিয়া আসবে: এনসিপির হুঁশিয়ারি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৭:৪৪

নির্বাচনী প্রচারণায় সহিংস আচরণ বন্ধ না হলে পাল্টা প্রতিক্রিয়া আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের ওপরও ডিম পড়বে।”

মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনসিপি কোনো সংঘাতময় নির্বাচন চায় না। তবে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তাহলে পরিস্থিতির দায় তাদেরই নিতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবে—কে বেয়াদব আর কে গ্যাংস্টার। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে পাটওয়ারীর ওপর হামলা চালিয়ে তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে। নির্বাচন কমিশন, কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দ্রুত পদক্ষেপ আশা করেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর