বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ময়মনসিংহে তারেক রহমান

একটি দল বিএনপির বিরুদ্ধে পলাতক স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৭:৩২

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘প্রিয় ভাই-বোনেরা আপনারা নিশ্চয় পত্র-পত্রিকায় দেখেছেন, এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপিরই বিরুদ্ধে।’ মঙ্গলবার বিকালে ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠে সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘তাদের বক্তব্য যে, বিএনপি দুর্নীতিতে নাকি চ্যাম্পিয়ন ছিলো। আমার প্রশ্ন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও দু’জন সদস্য বিএনপির সরকারে ছিলো না, ছিলো?।

তারেক রহমান বলেন, ‘বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাহলে ওই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেননি। পদত্যাগ করেননি এই কারণে যে, তারা ভালো করে জানতো খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছেন।’

‘যেই দলটি এখন এই কথা বলছে, তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিলো, তারা ভালো করেই জানতেন যে, খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেন না।’ বলেন তারেক রহমান।

এর আগে বিকাল ৪টার দিকে সার্কিট হাউজ মাঠে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও ছিলেন।

সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে সার্কিট হাউজ মাঠ। ময়মনসিংহে প্রবেশ করার সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। বিএনপির চেয়ারম্যানও হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানান।

নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন এবং দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দেন। বিভিন্ন ব্যানার, টি-শার্ট ও ক্যাপ পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে আসেন নেতাকর্মীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর