বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নির্বাচনে অনিয়মের সুযোগ নেই: মাঠ প্রশাসনকে সতর্ক করল নির্বাচন কমিশন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৭:১১

নির্বাচনী প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব বা অনিয়মের কোনো সুযোগ থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন এ বিষয়ে ‘এক চুল পরিমাণ ছাড়’ দেবে না।

ফেনীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন ভালো হওয়ার পূর্বশর্ত হলো ভালো আইনশৃঙ্খলা ব্যবস্থা। এজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।

তিনি জানান, এবারের নির্বাচন প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং কার্যকরভাবে পোস্টাল ব্যালট ব্যবহারেরও উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তির এই যুগে নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য।

ইসি সানাউল্লাহ বলেন, মানুষের হারানো আস্থা পুনরুদ্ধার করতে হলে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হবে। ভোটার যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটিই কমিশনের প্রধান অঙ্গীকার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর