শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা, আচরণবিধি লঙ্ঘনে ১৪৪ অভিযোগ নিষ্পত্তি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৬:৫৭

নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা জোরদার করেছে নির্বাচন কমিশন। গত ৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে মোট ১৪৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

এ সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রায় ৯ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয় এবং ৯৪টি মামলা দায়ের করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এসব অভিযোগের মধ্যে পোস্টার লাগানো, শোভাযাত্রা, নির্বাচনী প্রচারে বিধিনিষেধ অমান্যসহ বিভিন্ন অনিয়মের ঘটনা রয়েছে।

নির্বাচন কমিশন বলছে, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কমিশনের দাবি, এ ধরনের নজরদারির ফলে নির্বাচনী মাঠে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর