বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ওমানে শিগগিরই খুলছে বাংলাদেশী কর্মীদের শ্রমবাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৬:৩৭

অনিয়মিত ও নথিপত্রহীন প্রবাসী কর্মীদের বৈধকরণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের নতুন ভিসা বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনার পর আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ওমানে বাংলাদেশী কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী দুই মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে ওমান সরকার।

সৌদি আরবে অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স’-এর সাইডলাইন বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলকে এই আশ্বাস দেন।

আজ মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এই তথ্য জানিয়েছেন।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারের আশ্বাস দিয়ে বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী জানান, অনিয়মিত ও নথিপত্রহীন প্রবাসী কর্মীদের বৈধকরণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের নতুন ভিসা বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনার পর আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুল ওমানের শ্রমবাজারের জন্য বাংলাদেশী প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ বাড়াতে ওমানি মন্ত্রীর বিশেষ সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি সাধারণ কর্মীদের ওপর থাকা স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহারেরও অনুরোধ জানান।

অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বৈঠকে ড. আসিফ নজরুল বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, অভিবাসন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি; কর্মী পাঠানোর আগে যথাযথ দক্ষতা যাচাই; বিদেশে গমনের আগে সংশ্লিষ্ট দেশের ভাষা, সংস্কৃতি ও আইন সম্পর্কে প্রাক-বহির্গমন প্রশিক্ষণ এবং আইনি সংস্কারের মাধ্যমে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ।

এসময় দ্বিপাক্ষিক সহযোগিতা আরো সুদৃঢ় করতে চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) বৈঠক আহ্বানের প্রস্তাব করেন উপদেষ্টা। এছাড়া, শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত স্বাক্ষরের জন্য তিনি ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান।

ওমান সরকার কর্তৃক অনিয়মিত বাংলাদেশী কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেয়ায় ওমানের মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও প্রশংসা জ্ঞাপন করেন ড. আসিফ নজরুল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর