শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ময়মনসিংহে সমাবেশ মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৬:২৬

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকাল ৪টার দিকে সার্কিট হাউজ মাঠে সমাবেশস্থলে পৌঁছান তিনি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তিনি। সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সার্কিট হাউজ মাঠ ও আশপাশের এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে সার্কিট হাউজ মাঠ। ময়মনসিংহে প্রবেশ করার সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। বিএনপির চেয়ারম্যানও হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানান।

কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মীকে সমাবেশস্থলে জড়ো হতে দেখা গেছে। বেলা ১টা ৫৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এই সমাবেশ শুরু হয়।

নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন এবং দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দেন। বিভিন্ন ব্যানার, টি শার্ট ও ক্যাপ পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে আসেন নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলছেন। অন্যদিকে সার্কিট হাউজ মাঠ এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত সমাবেশে অংশ শেষে বিএনপি চেয়ারম্যান গাজীপুরের রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় এবং উত্তরায় আজমপুর ঈদগাঁও মাঠে সন্ধ্যা ৭টায় সমাবেশ যোগ দেবেন। এরপর রাজধানীর গুলশানে বাসভবনে ফিরবেন তিনি।

গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করেছিলেন নির্বাচনী প্রচারণা। ওই দিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জে ৭টি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। পরে ২৫ জানুয়ারি তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এদিন চট্টগ্রাম, ফেনী, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর