বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ধর্ম নয়, নাগরিক পরিচয়ই রাষ্ট্রের ভিত্তি—জুলাই জাতীয় সনদে যে বদলের প্রস্তাব

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৬:০৭

বাংলাদেশকে একটি বহু ধর্ম, বহু ভাষা ও বহু জাতিগোষ্ঠীর রাষ্ট্র হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাবই জুলাই জাতীয় সনদের মূল বক্তব্য—এ কথা স্পষ্ট করেছেন অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, বাংলা রাষ্ট্রভাষা থাকবে, তবে একইসঙ্গে দেশের অন্যান্য মাতৃভাষাও সাংবিধানিক মর্যাদা পাবে। পাহাড় বনাম সমতল কিংবা সংখ্যাগুরু বনাম সংখ্যালঘুর রাজনীতি নয়—সমতার ভিত্তিতে সংস্কৃতি ও ভাষার সুরক্ষাই এই সনদের লক্ষ্য।

তিনি জোর দিয়ে বলেন, সংখ্যালঘু বা নারী অধিকার আলাদা কোনো ইস্যু নয়। মূল প্রশ্ন হলো—রাষ্ট্র কি নাগরিক হিসেবে সবাইকে সমান চোখে দেখছে? যদি না দেখে, তবে সেই কাঠামো পরিবর্তন জরুরি।

এই বক্তব্যের মধ্য দিয়ে আলী রীয়াজ স্পষ্ট করেন, জুলাই জাতীয় সনদ কোনো গোষ্ঠীর বিশেষ সুবিধার দলিল নয়; এটি একটি ন্যায্য রাষ্ট্রব্যবস্থার রূপরেখা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর