বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রথমবারের মতো ঢাকায় মহিলা সমাবেশ করবে জামায়াত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৫:২২

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৩১ জানুয়ারি ‘প্রতিবাদী সমাবেশ’ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। এ কর্মসূচির মাধ্যমে জামায়াত প্রথমবারের মতো রাজধানীতে দলের নারী নেতা-কর্মীদের বড় জমায়াতের পরিকল্পনা করছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই ‘প্রতিবাদী সমাবেশ’ কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, সারা দেশে নির্বাচনী প্রচারে জামায়াতের মহিলা বিভাগের নেতা-কর্মীদের ওপর ‘বিএনপির হামলা-হেনস্তা-ভয়ভীতির’ প্রতিবাদে এ সমাবেশ করা হবে। সমাবেশের আয়োজক জামায়াতের মহিলা বিভাগ।

এ কর্মসূচির মাধ্যমে জামায়াত প্রথমবারের মতো রাজধানীতে দলের নারী নেতা-কর্মীদের বড় জমায়াতের পরিকল্পনা করছে।

জাতীয় নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত। সংবাদ সম্মেলনে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের মহিলা বিভাগের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রতিবাদ জানাবেন। প্রকাশ্য প্রতিবাদ হবে সারা দেশে নির্বাচনী প্রচারে জামায়াতের মহিলা বিভাগের নেতা-কর্মীদের ওপর হামলার বিরুদ্ধে। এতে নির্বাচন কমিশন ও সরকার কর্ণপাত না করলে জামায়াতের মহিলা বিভাগের পক্ষ থেকে আরও কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি ১১–দলীয় নির্বাচনী ঐক্যও কর্মসূচি দেবে।

আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব থাকার বাধ্যবাধকতা আছে উল্লেখ করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একমাত্র জামায়াত এই শর্ত পূরণ করতে পেরেছে। তারপরও প্রতিপক্ষরা জামায়াতে নারীদের গুরুত্ব কম—এ ধরনের অপপ্রচারকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সারা দেশে জামায়াতের নারী সমর্থক বেশি। সে কারণে ভোটও বেশি। নারীরাই জামায়াতকে বেশি ভোট দেবে। কারণ, নারীরা শান্তিপ্রিয়। নারীরা উচ্ছৃঙ্খলতা ও উগ্রতা পছন্দ করে না।

জামায়াতের এই নেতা বলেন, তাঁদের নারী সংগঠনের কর্মীরা সারা দেশে সক্রিয়। এটি নির্বাচনের প্রধান প্রতিপক্ষ টের পেয়েছে। তারা বুঝতে পেরেছে, মহিলাদের কর্মকাণ্ড তাদের দলের পুরো প্রচারণাকে অতিক্রম করে যাবে। সে জন্য তারা সারা দেশে মহিলাদের আক্রমণ, হেনস্তা, ভয়ভীতি দেখাচ্ছে। ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের। তবে দুঃখজনকভাবে যাঁরা নারীদের অধিকার ও স্বাধীনতার বিষয়ে বেশি বেশি চিৎকার করেন, তাঁরাই এখন শুধু রাজনৈতিক কারণে নারীদের ওপর হামলা করছেন। জামায়াতকে ভোট দিলে জিহ্বা কেটে রাখা, হাত কেটে রাখার হুমকি দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এসব হামলা বিএনপির লোকজনই করছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমান প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর