বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ট্রুডি লিন্ডব্লেড

বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৪:২৪

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে যোগ্যতা অর্জন করতে পারেনি স্কটল্যান্ড। তবে আইসিসির এক সিদ্ধান্তে ভাগ্য খুলে যায় স্কটিশদের।

আইপিএল থেকে মোস্তাফিজকে থেকে বাদ দেওয়ার পর বিশ্বকাপে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ জন্য ভারতে থাকা ম্যাচগুলো ভেন্যু বদল করে শ্রীলঙ্কায় দেওয়ার আবেদন করে আইসিসির কাছে।

এ নিয়ে অনেক জলঘোলার পর অবশেষে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আর র‍্যাংকিং বিবেচনায় অনেকটা ‘ভাগ্যগুণে’ বিশ্বকাপের টিকিট পায় স্কটল্যান্ড।

তবে স্কটল্যান্ড ক্রিকেটের অস্ট্রেলিয়ান প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড জানিয়েছেন, এভাবে বিশ্বকাপে অংশ নিতে চাননি তারা।

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া প্রসঙ্গে ট্রুডি লিন্ডব্লেড বলেছেন, ‘অবশ্যই বাংলাদেশ দলের জন্য আমাদের সহানুভূতি আছে।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের একটা প্রক্রিয়া আছে। আর কেউই আমাদের মতো এমনভাবে বিশ্বকাপের টিকিট পেতে বা আমন্ত্রণ পেতে চায় না। এটা স্বীকার করছি, আমাদের অংশগ্রহণটা একেবারেই ব্যতিক্রমী পরিস্থিতির ফল। আর সে কারণেই বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে।’

এভাবে সুযোগ পেলে স্কটল্যান্ড সমালোচনার মুখে পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে লিন্ডব্লেড বলেছেন, ‘ওই ধরনের ভাষা ব্যবহার করব না… মানুষের নিজস্ব মতামত থাকবে। আর সে মতামত দেওয়ার অধিকার তাদের আছে। শুধু এতটুকু জানি, আমাদের বিশ্বকাপ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা কিন্তু আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ১৪ নম্বরে থাকা একটি দল। একই সঙ্গে আমরা শক্তিশালী দল, যারা সারা বছরই নিয়মিত ক্রিকেট খেলে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর