বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

করপোরেটদের ব্যাংকঋণ নির্ভরতা কমাতে চায় বাংলাদেশ ব্যাংক, গুরুত্ব পাবে বন্ড মার্কেট

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৭:২৩

ব্যাংকিং খাতের দীর্ঘমেয়াদি সংকট থেকে বেরিয়ে আসতে করপোরেট ঋণের কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তাঁর বক্তব্যে স্পষ্ট—ব্যাংক আর করপোরেট অর্থায়নের একমাত্র ভরসা থাকবে না।

গভর্নর জানান, বড় করপোরেট গ্রুপগুলোকে ব্যাংকের একক গ্রাহক ঋণসীমার বাইরে গিয়ে ঋণ নিতে দেওয়া হবে না। এতে ব্যাংকের ঝুঁকি কমবে এবং করপোরেট প্রতিষ্ঠানগুলো বিকল্প অর্থায়নের দিকে যেতে বাধ্য হবে।

তিনি বলেন, করপোরেটদের বন্ড মার্কেটে আনতে ‘পুশ ফ্যাক্টর’ হিসেবে এই নীতি কাজ করবে। পাশাপাশি বন্ড ইস্যু প্রক্রিয়া সহজ, দ্রুত ও কম খরচের করতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বিনিয়োগকারীদের জন্য বন্ডকে আরও লাভজনক ও নিরাপদ করাও এই উদ্যোগের অংশ।

গভর্নর আরও বলেন, দেশের সঞ্চয়পত্রের বিশাল বাজার সহজেই সেকেন্ডারি মার্কেটে আনা সম্ভব। এটি বাস্তবায়ন করা গেলে খুব অল্প সময়েই বন্ড মার্কেটের আকার দ্বিগুণ হয়ে যেতে পারে।

তবে তিনি সতর্ক করে বলেন, বন্ড মার্কেট বড় করতে হলে বিনিয়োগকারীদের আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে মুনাফা ও মূলধন ফেরত না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে খেলাপি হিসেবে গণ্য করতে হবে—এই বার্তা পরিষ্কারভাবে দিতে হবে।

উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংকঋণের উচ্চ সুদহারকে বন্ড মার্কেট উন্নয়নের বড় বাধা হিসেবে উল্লেখ করে গভর্নর বলেন, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল করা গেলে ৫ থেকে ৭ বছরের মধ্যে কার্যকর একটি বন্ড মার্কেট গড়ে তোলা সম্ভব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর