বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ট্রেনের নিচে ঝাঁপিয়ে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৬:৫৫

গাজীপুরে হৃদয়বিদারক এক ঘটনায় দুই শিশুসন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক মা। সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১নং ওয়ার্ডের নয়নী পাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই নিভে যায় তিনটি প্রাণ, শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা।

নিহত ওই নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের মেয়ে। তার সঙ্গে থাকা দুই শিশু তারই সন্তান বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা, তবে তাৎক্ষণিকভাবে শিশু দুটির নাম ও বয়স জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নোয়ানী পাড়া ফটপাড় এলাকায় রেললাইনের ওপর মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি চলন্ত ট্রেন আসতে দেখেই তিনি সন্তানদের নিয়ে লাইনের ওপর ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই শিশুর দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। ভয়াবহ দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি লাশ উদ্ধার করে। এ ঘটনায় সাময়িক সময়ের জন্য ওই রেলপথে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে।

পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানান, এক মা তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। কেন এমন চরম সিদ্ধান্ত নিতে হলো এক মাকে, তা নিয়েনানা প্রশ্ন ও কষ্ট ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর