বৃহঃস্পতিবার, ২৩শে জুলাই ২০২৬, ৮ই শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বন্যাকবলিত দুর্গম জনপদে পৌঁছাল পুলিশের সহায়তা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৩, ১৩:০১

সাতকানিয়ায় থানার দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) উপজেলার নলুয়া ইউনিয়নের বিল্লা পাড়া ও আশেপাশের এলাকায় পুলিশের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন পরিবারকে এ সহায়তা দেওয়া হয়।

এসময় ত্রাণ পেয়ে স্থানীয়রা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, নলুয়া ইউনিয়নের ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই।

ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তাই সীমিত পরিসরে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে আমরা এ ধরনের এলাকা বেছে নিচ্ছি। শনিবার আমরা সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমানের নেতৃত্বে সেখানে পৌঁছে একটি টিম ত্রাণ বিলি করেছি। দুর্গম এলাকায় আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে।
টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া ও চন্দনাইশ এলাকায় ভয়াবহ বন্যা হয়। মঙ্গলবার (৮ আগস্ট) থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) টানা দিন তিন উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এসময়ে পানিতে তলিয়ে তিন উপজেলায় ১৭ জনের মৃত্যু হয়। ভেসে যায় ফসলের খেত এবং মাছের প্রজেক্ট। স্রোতের তোড়ে সড়কের বিভিন্ন অংশ ভেসে যাওয়া এবং সড়কে বড় বড় গর্তের কারণে অনেকটাই ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করছে বন্যা কবলিত এলাকায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর