বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঝিনাইদহে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৪:৩৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান ও গুলিসহ সাব্বির হোসেন মোল্লা নামে এক ডাকাত দলের সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

রবিবার গভীর রাতে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের হামলায় বাড়ির মালিক মুক্তার হোসেন নামের এক ব্যক্তি আহত হন। পরে আটককৃত ডাকাতের স্বীকারোক্তির ভিত্তিতে আরেক ডাকাতকে আটক করে পুলিশ।

গণপিটুনির শিকার আটককৃত ব্যক্তি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পারকুল গ্রামের সাবু মোল্লার ছেলে সাব্বির হোসেন মোল্লা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রবিবার গভীর রাতে মালিথিয়া গ্রামের গ্রামীণ ব্যাংক অফিসের সামনে মুক্তার হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেওয়ার প্রস্তুতি নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে গ্রামবাসী একজনকে ঘেরাও করে আটক করে। পরে তার কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডাকাতদের হামলায় বাড়ির মালিক মুক্তার হোসেন আহত হন।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে রাতেই শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে সাব্বির হোসেন মোল্লা নামে এক ডাকাতকে উদ্ধার করে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শৈলকুপা উপজেলার ডাউটিয়া গ্রামের জিয়া মণ্ডলের ছেলে রাসেল মণ্ডলকে একটি চাপাতিসহ আটক করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর