বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মেইল-ফেসবুক-নেটফ্লিক্সের ১৫ কোটি ব্যবহারকারীর পাসওয়ার্ড ফাঁস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৩:৫৪

ফেসবুক, ইনস্টাগ্রাম, জি-মেইল, নেটফ্লিক্সসহ একাধিক প্ল্যাটফর্মের প্রায় ১৫ কোটি ব্যবহারকারীর পাসওয়ার্ড ফাঁস হয়ে গিয়েছে। সম্প্রতি এমনই এক বিস্ফোরক প্রতিবেদন সামনে এসেছে। এই ঘটনায় বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

সংবাদ সংস্থা পিটিআই এবং সাইবার নিরাপত্তা গবেষক জেরেমিয়া ফাউলারের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ১৪ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের লগইন তথ্য একটি উন্মুক্ত ডেটাবেসে অসুরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই সংবেদনশীল তথ্য এরই মধ্যে বা খুব সহজেই হ্যাকারদের হাতে পৌঁছে যেতে পারে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই তালিকায় শুধু সাধারণ ব্যবহারকারীর অ্যাকাউন্টই নয়, রয়েছে বড় বড় সংস্থা ও এমনকি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের অফিসিয়াল অ্যাকাউন্টের পাসওয়ার্ডও। বিশেষজ্ঞদের মতে, এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি জাতীয় নিরাপত্তাও মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

রিপোর্ট অনুযায়ী, এই তথ্যফাঁসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জি-মেইল। গুগলের ই-মেইল পরিষেবার প্রায় ৪ কোটি ৮০ লাখ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ফেসবুকের ১ কোটি ৭০ লাখ, ইনস্টাগ্রামের ৬৫ লাখ, নেটফ্লিক্সের ৩৪ লাখ, ইয়াহুর ৪০ লাখ এবং আউটলুকের প্রায় ১৫ লাখ অ্যাকাউন্টের গোপন তথ্যও ফাঁস হতে পারে বলে জানা গিয়েছে।

এতেই শেষ নয়। ওই ডাটাবেসে ক্রিপ্টো ওয়ালেট, ব্যাংকিং অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত লগইন তথ্য থাকার কথাও উঠে এসেছে। ফলে সাইবার অপরাধীরা চাইলে সহজেই আর্থিক জালিয়াতি, পরিচয় চুরি কিংবা বড় ধরনের ডিজিটাল প্রতারণা চালাতে পারে।

বিশেষজ্ঞদের দাবি, একটি উন্মুক্ত ডেটাবেসে এই বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য অসুরক্ষিত অবস্থায় থাকা অত্যন্ত বিপজ্জনক। এর ফলে সাধারণ ব্যবহারকারীরা যেমন বড়সড় আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির মুখে পড়তে পারেন, তেমনই বড় সংস্থা ও রাষ্ট্রীয় ব্যবস্থাও মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারে।

এই পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা এবং একই পাসওয়ার্ড একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে এই ভয়াবহ তথ্যফাঁসের জেরে আরও বড় বিপর্যয় এড়ানো যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর