বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত অধ্যায়: চানখাঁরপুল মামলার রায় জানাচ্ছে ট্রাইব্যুনাল

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৫

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত ছয় হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ সোমবার এই মামলার রায় পাঠ শুরু করেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করছেন। সকাল ১১টা ৫৪ মিনিট থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

মামলায় সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমানসহ আটজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাবেক ডিএমপি কমিশনারসহ চারজন এখনো পলাতক রয়েছেন। বাকি চার আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

২০২৫ সালের ২১ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়, যা পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম তদন্ত প্রতিবেদন হিসেবে বিবেচিত হয়। পরে ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং ১৪ জুলাই অভিযোগ গঠন করা হয়।

১১ আগস্ট মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে ২৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। গত বছরের ১০ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ শেষ হয় এবং ২৪ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত হয়।

এই মামলার রায়ের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিচারিক পরিণতি নির্ধারিত হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর