বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চট্টগ্রামে তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ১৬:৩০

চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় অসুস্থ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ছাড়া পদদলিত হয়ে আহত হওয়া দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরের পলোগ্রাউন্ড মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত কিশোরের নাম সাইফুল ইসলাম (১৪)।

সমাবেশস্থল থেকে উদ্ধার করে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। লাশ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়নি। আহত দুজন মুমূর্ষু অবস্থায় ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাইফুল ইসলামকে উদ্ধার করে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ফারুক বলেন, সাইফুল ইসলাম নামের একজনকে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাতপাতালে নিয়ে যাওয়ার কথা বলে লাশ নিয়ে গেছেন।

বেলা দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, জনসভাস্থলে সাইফুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তার লাশ চমেক হাসপাতালে আনা হয়নি। দুজন মুমূর্ষু অবস্থায় ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রাকিব (২৫)।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর