প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ১৬:০০
কে-পপ ব্যান্ড অ্যাস্ট্রোর সদস্য চা ইউন-উকে ঘিরে কর সংক্রান্ত এক গুরুতর অভিযোগে আলোচনায় দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গন। কর কর্তৃপক্ষ সন্দেহ করছে, তাঁর আয় কৌশলে বিভিন্ন খাতে ভাগ করে দেখানো হয়েছে, যাতে করের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যায়।
তদন্ত অনুযায়ী, আয় তিন ভাগে দেখানো হয়েছিল—এজেন্সি, একটি পারিবারিক কোম্পানি এবং ব্যক্তিগত খাত। এতে করের মোট হার ২০ শতাংশের বেশি কমেছে বলে ধারণা করা হচ্ছে। কর দপ্তরের হিসাবে, অন্তত ২০ বিলিয়ন ওনের বেশি কর কম পরিশোধ করা হয়েছে।
আইনি প্রক্রিয়া চূড়ান্ত না হলেও এর প্রভাব পড়েছে বিজ্ঞাপন বাজারে। বড় কয়েকটি ব্র্যান্ড ইতোমধ্যে তাঁর সঙ্গে থাকা প্রচারণা থেকে সরে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন: