বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যুক্তরাষ্ট্রে আইসিই এজেন্টের গুলিতে আরেক ব্যক্তি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ১৫:৪৪

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ফেডারেল ইমিগ্রেশন (আইসিই) এজেন্টদের গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এক মাসের মধ্যে আইসিই এজন্টের হাতে দুই ব্যক্তির নিহতের ঘটনায় ফের উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।

নিহত ব্যক্তির নাম অ্যালেক্স প্রেটি। তার বয়স ৩৭ বছর। মিনিয়াপোলিস পুলিশপ্রধান ব্রায়ান ও’হারা শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, অ্যালেক্সের শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি মিনিয়াপোলিসেরই বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক।

এদিকে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে, ঘটনার সময় অ্যালেক্স সশস্ত্র ছিলেন।

তাকে নিরস্ত্র করার চেষ্টার সময় এক বর্ডার পেট্রোল এজেন্ট আত্মরক্ষার জন্য গুলি চালায়।

তবে ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিও যাচাই করেছে রয়টার্স। সংস্থাটি জানিয়েছে, অ্যালেক্সের হাতে বন্দুক নয়, ছিল মোবাইল। আইসিই এজেন্টরা যেসব বিক্ষোভকারীদের মাটিতে ফেলে পেটাচ্ছিলেন তাদের সহায়তা করছিলেন তিনি।

অন্যদিকে গবেষক ও সাংবাদিকদের স্বাধীন অনুসন্ধানকারী দল ‘বেলিংক্যাট’ ভিডিওটি বিশ্লেষণ করে জানিয়েছে, প্রথমবার গুলি করার আগে প্রেটির কাছ থেকে একটি বন্দুক কেড়ে নেওয়া হয়। এরপর তাকে অন্তত ১০ বার গুলি করতে দেখা যায়। প্রেটি নিথর হয়ে পড়ে থাকার পরও তাকে গুলি করা হয়।

এ পুলিশপ্রধান ও’হারা বলছেন, তাদের ধারণা প্রেটির কাছে থাকা বন্দুকটি বৈধ ছিল। তিনি সবাইকে শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন।

মিনেসোটার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবিকতা ও নিয়ম মেনে চলতে তিনি আইসিই এজেন্টদের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে রেনি নিকোল গুড নামে এক নারীকে আইসিই সদস্যরা গুলি করে হত্যা করে। এরপর একজন মার্কিন নাগরিককে তার গাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। গত বৃহস্পতিবার আইসিই এজেন্টরা দুই বছরের এক শিশুকন্যা ও তার বাবাকে আটক করে টেক্সাসে পাঠিয়ে দেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর