শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আবারও পোস্টাল ব্যালট পাঠানোর সময় পরিবর্তন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৬, ১৬:৫৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট পাঠানোর সময়সীমা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

দফায় দফায় সময় পরিবর্তনের পর এবার ইসি জানিয়েছে, ভোটের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পেপার পৌঁছালেই আমলে নেবেন রিটার্নিং কর্মকর্তা। এই নতুন সময়সীমা পার হলে ভোট গণনায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ হারাবেন প্রবাসীরা।

শনিবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের ব্যালট পাওয়ার পর দ্রুততম সময়ে ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিতে হবে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এর এক মিনিট দেরি হলেও সেই ভোট গণনা করা হবে না।

এর আগে ইসি জানায়, ডাকযোগের সম্ভাব্য বিলম্ব এবং আন্তর্জাতিক যাতায়াত ব্যবস্থার জটিলতা এড়াতে প্রবাসীদের জন্য ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পোস্ট করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবার ব্যালট পাঠানোর সময় ভোটের দিন পর্যন্ত নির্ধারণ করে দিল ইসি। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর