বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাইলস্টোন ট্র্যাজেডি

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬, ১৬:৪১

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ের সামনের সড়কে তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের কথা শোনেন।

এ সময় হতাহত শিশুদের পরিবারের পক্ষ থেকে তারেক রহমানের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে দুর্ঘটনায় নিহত শিশুদের শহীদ মর্যাদা প্রদান, আহত শিশুদের আজীবন চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা এবং স্মৃতি সংরক্ষণের দাবিসহ একাধিক বিষয় তুলে ধরা হয়।

এক আহত শিশুর মা অভিযোগ করে বলেন, তাদের সন্তানদের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা এবং নিহত শিশুদের পরিবারকে ২০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু একটি শিশুর জীবনের মূল্য কি মাত্র ২০ লাখ টাকা—এ প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও জানান, অনেক শিশুদের একাধিক অপারেশন প্রয়োজন হলেও বিমানবাহিনীর পক্ষ থেকে এখন সব ধরনের সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য বারবার হাসপাতালে যেতে গিয়ে তারা নানা ধরনের হয়রানি ও নিগ্রহের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন।

আরেক আহত শিশুর মা জানান, তার সন্তানের বাবা নেই। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত হয়ে তার সন্তান এখন হাঁটতে পারছে না, যা তাদের পরিবারের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

হতাহত শিশুদের পরিবারের পক্ষে এক বাবা বলেন, স্মারকলিপিতে চার-পাঁচটি মূল দাবি উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিহত শিশুদের শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশ, আহতদের আজীবন পুনর্বাসন ও হেলথ কার্ড চালু, উত্তরায় স্মৃতি সংরক্ষণের জন্য একটি মসজিদ বা মাদরাসা নির্মাণ এবং জয়নুল আবেদিনের করা রিটের বাস্তবায়ন।

সব বক্তব্য শোনার পর তারেক রহমান ধৈর্য ধরার আহ্বান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সময়ের সংকট থাকলেও শিগগিরই পরিবারগুলোর সঙ্গে বসে বিস্তারিত আলোচনা করবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর