বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬, ১৬:০৩

বাংলাদেশে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ভারত। এর অংশ হিসেবে দেশটিতে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বাংলাদেশে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ বিভিন্ন সহকারী মিশনে কর্মরত কর্মকর্তাদের ওপর নির্ভরশীল পরিবার-পরিজনদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণভাবে একটি সতর্কতামূলক ব্যবস্থা।

তবে ভারতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এই সিদ্ধান্তে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক কার্যক্রম কিংবা কনস্যুলার সেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। ঢাকাসহ দেশের সব ভারতীয় মিশন আগের মতোই পূর্ণমাত্রায় খোলা ও কার্যকর থাকবে।

ভারতের এই সিদ্ধান্তের আওতায় ঢাকার ভারতীয় হাইকমিশনের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে অবস্থিত ভারতীয় মিশনগুলোর কূটনীতিকদের পরিবারের সদস্যদেরও দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আপাতত এটি নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবেই বিবেচিত হচ্ছে।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর