বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যান্ত্রিক ত্রুটির কবলে ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬, ১৫:৫৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান উড্ডয়নের কিছুক্ষণ পরই ওয়াশিংটন ডিসি এলাকায় ফিরে আসে। হোয়াইট হাউস কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বিমানে সামান্য বৈদ্যুতিক ত্রুটি ধরা পড়ায় সতর্কতামূলকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফরের অংশ হিসেবে তার বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার কথা ছিল।

বোয়িং ৭৪৭ মডেলের বিমানটি ফিরে আসার পর প্রেসিডেন্টের সফরসূচি বাতিল করা হয়নি। পরে ছোট আকারের একটি বোয়িং ৭৫৭ বিমানে করে সফর পুনরায় শুরু করা হয়। নতুন বিমানটি বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মধ্যরাতের একটু পর উড্ডয়ন করে। প্রথম ফ্লাইট ছাড়ার প্রায় দুই ঘণ্টা পর এটি উড্ডয়ন করে। খবর সিবিসি নিউজের।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, উড্ডয়নের পর ক্রুরা বিমানে একটি ‘ছোট বৈদ্যুতিক সমস্যা’ শনাক্ত করেন। বাড়তি সতর্কতার অংশ হিসেবেই ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানে থাকা এক সাংবাদিক জানান, উড্ডয়নের পরপরই প্রেস কেবিনের আলো কিছু সময়ের জন্য নিভে যায়। তবে তখন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

বর্তমানে দুটি বিমান এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেগুলো প্রায় চার দশক ধরে উড়ছে। এগুলোর পরিবর্তে নতুন বিমান তৈরির কাজ করছে বোয়িং। তবে নানা জটিলতায় সেই প্রকল্প একাধিকবার বিলম্বের মুখে পড়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর