শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দুর্নীতি তদন্তের মধ্যে বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন না মোয়াজ্জেম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৮:৩৩

দুর্নীতির অভিযোগে আলোচিত সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের থাইল্যান্ডে চিকিৎসার আবেদন খারিজ করেছে আদালত। মঙ্গলবার ঢাকার একটি বিশেষ আদালতে শুনানি শেষে তার বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

আদালতে মোয়াজ্জেমের আইনজীবী জানান, তিনি গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন রয়েছে। এমনকি নির্দিষ্ট তারিখে থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার অ্যাপয়েন্টমেন্টও ছিল বলে দাবি করা হয়।

তবে আদালত মনে করেন, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এবং এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান। এ অবস্থায় বিদেশ যাওয়ার সুযোগ দিলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

এর আগে দুর্নীতির অভিযোগের পর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ ও জাতীয় পরিচয়পত্র ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছিল। সর্বশেষ আদেশে আদালত সেই অবস্থানই বহাল রাখলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর