বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কড়াইলবাসীর দোয়া মাহফিলে তারেক রহমান ও জোবাইদা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৬:৪৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়ালইবাসীর আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান। দোয়া মাহফিলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী অংশ নেন। দোয়া ও মোনাজাত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর অবদান স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিল ঘিরে এলাকায় শান্ত ও ধর্মীয় পরিবেশ বিরাজ করে। আয়োজক কড়ালইবাসীর পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার স্মরণে এবং তাঁর আত্মার শান্তি কামনায় এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর