বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আমদানির আয়কর এখন ই-রিটার্নে স্বয়ংক্রিয়ভাবে ক্রেডিট, এনবিআরের নতুন সুবিধা চালু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৪:৩১

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে ক্রেডিট দেয়ার ব্যবস্থা চালু করেছে। এই পদক্ষেপের ফলে আমদানিকারকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে এবং রিটার্ন দাখিল আরও সহজ ও দ্রুত হবে।

এনবিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ই-রিটার্ন সিস্টেমকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সঙ্গে সংযুক্ত করে এই সুবিধা কার্যকর করা হয়েছে। করদাতা যখন রিটার্নে ব্যবসার আয় তথ্য এন্ট্রি করবেন, তখন পূর্বে বিল অব এন্ট্রির বিপরীতে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে এবং মোট প্রদেয় আয়কর থেকে বাদ দেওয়া হবে।

এখন পর্যন্ত প্রায় ৪৬ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং ৩৩ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। প্রবাসী করদাতারাও অনলাইনে সুবিধা গ্রহণ করতে পারছেন।

এনবিআর সকল ব্যক্তি করদাতাকে অনুরোধ করেছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ই-রিটার্নে দাখিল শেষ করতে। এতে কোনো প্রকার কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই, ফলে ঘরে বসে আয়কর পরিশোধ ও রিটার্ন দাখিল করা সম্ভব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর