বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

উত্তর কোরিয়ায় প্রকাশ্য শুদ্ধি অভিযান, অর্থনৈতিক ব্যর্থতায় উপপ্রধানমন্ত্রী বরখাস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৩:৫৫

উত্তর কোরিয়ার শাসনব্যবস্থায় বিরল এক দৃশ্যের অবতারণা করেছেন দেশটির নেতা কিম জং উন। প্রকাশ্য অনুষ্ঠানে অর্থনৈতিক নীতি সংশ্লিষ্ট এক উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করার পাশাপাশি একাধিক কর্মকর্তাকে প্রকাশ্যে তীব্র ভর্ৎসনা করেছেন তিনি।

রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের আধুনিকায়ন প্রকল্প উদ্বোধনের সময় কিম সরাসরি ইয়াং সুং হোকে পদচ্যুত করেন। তাঁর ভাষায়, দায়িত্ব পালনে অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল, যা ছিল নীতিগত ভুল। তিনি বলেন, দেশের অর্থনীতি টানতে শক্তিশালী নেতৃত্ব দরকার, অদক্ষতা নয়।

কিম জং উন আধুনিকায়ন প্রকল্পে দীর্ঘসূত্রতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করেন। তিনি জানান, দায়িত্বহীনতা ও অদক্ষতার কারণে শিল্প খাত প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। এ সময় তিনি পরাজয়বাদী মানসিকতা থেকে বেরিয়ে এসে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠার আহ্বান জানান।

নেতৃত্ব পরিষদের একজন বিকল্প সদস্য ছিলেন বরখাস্ত হওয়া এই উপপ্রধানমন্ত্রী। তবে তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। পর্যবেক্ষকদের মতে, আসন্ন দলীয় কংগ্রেসের আগে এই সিদ্ধান্ত শাসন কাঠামোকে আরও কঠোর করার ইঙ্গিত দিচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর