বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারতের চাপে মাথা নত নয়, আইসিসির শর্ত প্রত্যাখ্যানের স্পষ্ট বার্তা বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৩:৪৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে কড়া অবস্থান জানাল সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কোনো পক্ষের চাপে আইসিসি যদি বাংলাদেশের ওপর অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তাহলে তা মানা হবে না।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সিদ্ধান্ত নিরাপত্তা ও বাস্তবতার ভিত্তিতে নেওয়া। এই সিদ্ধান্ত পরিবর্তনে চাপ সৃষ্টি করা হলে তা গ্রহণযোগ্য হবে না। তাঁর ভাষায়, ক্রিকেট প্রশাসনের ওপর কোনো রাজনৈতিক বা বোর্ডকেন্দ্রিক প্রভাব খাটানো হলে বাংলাদেশ স্পষ্টভাবে আপত্তি জানাবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভারতে গিয়ে খেলা নিয়ে নাটকীয়তা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, নিরাপত্তা শঙ্কার কারণেই বাংলাদেশ তাদের অবস্থানে অনড় রয়েছে।

আইসিসির সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থার কথাও তোলা হয়েছে, যাতে লজিস্টিক জটিলতা কমিয়ে প্রতিযোগিতা আয়োজন সম্ভব হয়। আইসিসি আগামীকাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর