বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

তিন সপ্তাহে ২১ জন বিজয়ী পাবেন এই সুযোগ

আর্জেন্টিনায় গিয়ে মেসিদের খেলা দেখার সুযোগ বিকাশে পেমেন্ট করে

প্রেস রিলিজ

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ২২:০৯

এবার আর্জেন্টিনায় গিয়ে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, এমি মার্টিনেজদের মতো সুপারস্টারদের নিয়ে গড়া আর্জেন্টিনা জাতীয় দলের খেলা দেখার সুযোগ পাবেন ২১ জন বাংলাদেশী দর্শক-ভক্ত।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এর সাথে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের পার্টনারশিপের আওতায় ধারাবাহিক কার্যক্রমের প্রথম উদ্যোগ এটি। এ পর্যায়ে, বাংলাদেশের ভক্ত-অনুরাগীদেরকে তাদের স্বপ্নের ফুটবল সুপারস্টারদের খেলা সরাসরি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ করে দিতে এই উদ্যোগ নিয়েছে বিকাশ।

সে লক্ষ্যে, ৮ জুন ২০২৩ থেকে শুরু হয়ে ২৮ জুন ২০২৩ পর্যন্ত ঈদের কেনাকাটায় সর্বোচ্চ পেমেন্ট করে এই সুযোগ নিতে পারবেন গ্রাহকরা। তিন সপ্তাহব্যাপী চলা এই ক্যাম্পেইনে প্রতি সপ্তাহে ৭ জন করে মোট ২১ জন সর্বোচ্চ পেমেন্টকারী পাবেন আর্জেন্টিনায় গিয়ে মেসিদের খেলা দেখার সুযোগ। পাশাপাশি, বিজয়ীদের বিমান টিকেট, হোটেলে অ্যাকোমোডেশন বিকাশের পক্ষ থেকে বহন করা হবে। খেলার তারিখ, প্রতিপক্ষ, ভেন্যুসহ বিস্তারিত তথ্য পরবর্তীতে বিজয়ীদের জানিয়ে দেয়া হবে।

কিউআর কোড স্ক্যান, ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল এবং পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে খুব সহজেই সারাদেশে প্রায় সাড়ে পাঁচ লাখ মার্চেন্ট পয়েন্টে বিকাশ পেমেন্ট করা যায়। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই বিজয়ী হতে পারবেন।

এই প্রসঙ্গে বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, “বাংলাদেশের মানুষ সবসময়ই ফুটবল পাগল। ম্যারাডোনার থেকে মেসি - আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশীরা তাদের অকুণ্ঠ ভালোবাসা দেখিয়ে আসছে বরাবর। ফুটবলের প্রতি মানুষের এই ভালোবাসাকে সম্মান জানিয়েই এই উদ্যোগ নিয়েছে বিকাশ। বিশ্বজয়ীদের খেলা তাদের মাঠে বসে দেখার এই সুযোগ সবাই আনন্দের সাথে নেবেন বলেই আমরা আশা রাখি।”

 

এই ক্যাম্পেইনে আর্জেন্টিনায় গিয়ে খেলা দেখার সুযোগ ছাড়াও থাকছে প্রতি ঘন্টায় ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় সর্বোচ্চ পেমেন্টকারী পাবেন ১,০০০ টাকা ক্যাশব্যাক।

 

উল্লেখ্য, খেলাধুলার মধ্য দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিকে আরো এগিয়ে নেয়ার লক্ষ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং বিকাশ গত ৮মে ২০২৩ এই ব্র্যান্ড পার্টনারশিপের ঘোষণা দেয়। বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখা শীর্ষ প্রতিষ্ঠান বিকাশ, এই উদ্যোগের মাধ্যমে প্রথম ও একমাত্র বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ব্র্যান্ড পার্টনার হয়েছে। প্রতিবারের মতোই ২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনা দল বাংলাদেশী ভক্তদের কাছ থেকে যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছে, সেই আবেগ আর প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই বিশ্বকাপজয়ী দলের সাথে বিকাশের এই ব্র্যান্ড পার্টনারশিপ হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর