বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সুনেরাহ ও রেহানের ‘ও জান’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৭:৫৬

হিমালয়ের কোলে, তুষারে মোড়া এক স্বপ্নের শহর- নেপালের মুস্তাং জেলার জমসম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উঁচু এই শহর বহুদিন ধরেই বলিউড নির্মাতাদের প্রিয় শুটিং গন্তব্য। এবার সেই ছবির মতো সুন্দর জমসমেই ক্যামেরাবন্দি হলো ঢাকাই শোবিজের নতুন রোমান্টিক জুটি।

মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের হাড়কাঁপানো ঠাণ্ডায় নেপালে শুটিং করলেন সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহমেদ রেহান। ‘ও জান’ শিরোনামের এই মিউজিক ভিডিওর মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় ধরা দিলেন তারা। ব্যতিক্রমী লোকেশন আর সিনেমাটিক ভিজ্যুয়ালের কারণে শুটিং অভিজ্ঞতাটিও ছিল পুরো টিমের জন্য একেবারে আলাদা।

‘ও জান’ মূলত গত বছরের আলোচিত গান ‘ময়না’র পর একই টিমের দ্বিতীয় প্রজেক্ট। আগের মতোই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল। তবে এবার সুরে এসেছে নতুন মাত্রা- ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকনের যৌথ সৃষ্টিতে। সংগীতায়োজনও আভ্রালের। নির্মাণে আবারও আছেন তানিম রহমান অংশু। শুটিং শেষে অভিজ্ঞতার কথা জানিয়ে সুনেরাহ বলেন, ‘জমসম যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। ঠাণ্ডা ছিল ভয়ংকর, কিন্তু জায়গাটার সৌন্দর্যের কাছে সব কষ্ট হার মেনেছে। তার বিশ্বাস, গানটি দেখলে দর্শক শুধু গল্প নয়, জায়গাটির প্রেমেও পড়ে যাবেন।’

নির্মাতা তানিম রহমান অংশু জানান, বাংলাদেশ-ভারত-নেপালের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে এই মিউজিক্যাল ফিল্ম। তিন দেশের শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে ‘ও জান’। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বহুল প্রত্যাশিত এই রোমান্টিক মিউজিক্যাল ফিল্মটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর