বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মার্কিন শুল্ক উপেক্ষা করে চীনের অর্থনীতি প্রবৃদ্ধি ৫%

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৩:২০

একের পর এক মার্কিন শুল্কের খড়গ উপেক্ষা করেও ২০২৫ অর্থনীতি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫% শতাংশ অর্জন করেছে চীন। লক্ষ্যমাত্রা অর্জিত হলেও এক দশকের মধ্যে এটিই দেশটির সর্বনিম্ন প্রবৃদ্ধির রেকর্ড। সেইসঙ্গে ২০২৫ সালের শেষ তিন মাসে (অক্টোবর–ডিসেম্বর) অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৫ শতাংশে, যা গতবছরের একই সময়ের তুলনায় অনেক কম।

প্রতিবেদনে বলা হয়েছে, গার্হস্থ্য ব্যয় বাড়াতে ব্যর্থতা, দীর্ঘস্থায়ী আবাসন সংকট এবং ট্রাম্পের শুল্ক উপেক্ষা করেই ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারন করে বেইজিং।

সরকারি হিসাবে লক্ষ্যমাত্রা পূরণ হলেও, কিছু বিশ্লেষক এই তথ্যের নির্ভরযোগ্যাতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের চীনবিষয়ক অর্থনীতিবিদ জিচুন হুয়াং বলেন, সরকারি হিসাবে ২০২৫ সালের জন্য ঘোষিত জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ অর্জিত হয়েছে। তবে আমাদের মতে প্রকৃত প্রবৃদ্ধি সরকারি হিসাবের চেয়ে কম।

তিনি আরো বলেন, তার প্রতিষ্ঠানের নিজস্ব হিসাব অনুযায়ী চীনের সরকারি প্রবৃদ্ধির তথ্য অন্তত ১ দশমিক ৫ শতাংশ পয়েন্ট বেশি দেখানো হয়েছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন চাপ সত্ত্বেও ২০২৫ সালে জাতীয় অর্থনীতি স্থিতিশীল অগ্রগতির গতি বজায় রেখেছে এবং উচ্চমানের উন্নয়ন নতুন সাফল্য অর্জন করেছে। গেল বছর দেশটির অর্থনীতির এই প্রবৃদ্ধির পেছনে অন্যতম প্রধান ভূমিকা রেখেছে রপ্তানি। এ সময় দেশটির রপ্তানি ৬.১ শতাংশ বেড়ে ৩.৯ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালে দেশটিতে বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার।

ট্রাম্প প্রশাসনের দীর্ঘস্থায়ী চাপ মোকাবিলায় উৎপাদনকারীরা বৈশ্বিক পরিসরে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালানোয় এবং যুক্তরাষ্ট্রের বাইরে বিভিন্ন বাজারে রপ্তানি জোরদার হওয়ায় এই সাফল্য এসেছে বলে দাবি করেছে দেশটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর