বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিসিএস প্রিলি পরীক্ষার দায়িত্বে থাকবেন ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১২:৩৮

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ৯২টি কেন্দ্রে একজন করে ৯২ জন ও সচিবালয়ের নিয়ন্ত্রণকক্ষে ১০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। রবিবার (১৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ ধরনের) ঢাকার ৯২টি পরীক্ষাকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে ভ্রাম্যমাণ আদালত আইন মোতাবেক পরীক্ষাকেন্দ্রে বা অধিক্ষেত্রে এবং সময়কালে নিয়োগ করা হয়েছে। তাদের মধ্যে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৯২টি কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের নিয়ন্ত্রণকক্ষে ১০ জন দায়িত্ব পালন করবেন।

নিয়োগ করা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারি কর্মকমিশন ভবনে অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত হওয়ার জন্য এবং পরীক্ষার দিন ভোর ৪টায় কর্মকমিশন সচিবালয় ঢাকায় রিপোর্ট করার জন্য প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর