বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চিলিতে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৮, জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১২:০২

দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সেখানে অন্তত ২৪টি সক্রিয় বনাঞ্চলের আগুন জ্বলছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ হাজারের বেশি মানুষ ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক রবিবার জানান, এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই সংখ্যা আরো বাড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে রাতের কারফিউও জারি করা হয়েছে।
এর আগে দেশটির নিরাপত্তামন্ত্রী লুইস কোরদেরো এক সংবাদ সম্মেলনে জানান, বায়োবিও ও নুবলে অঞ্চলে অন্তত ১৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এই দুটি অঞ্চল রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং আগুনের সবচেয়ে ভয়াবহ প্রভাব এখানেই দেখা গেছে।

রবিবারই প্রেসিডেন্ট বোরিক বায়োবিও ও নুবলে অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দাবানল নিয়ন্ত্রণে সব ধরনের সম্পদ ব্যবহার করা হচ্ছে। জরুরি অবস্থা ঘোষণার ফলে আগুন নেভানোর কাজে দেশটির সশস্ত্র বাহিনীও যুক্ত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বায়োবিও অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে।

এই দুই শহরে মোট প্রায় ৬০ হাজার মানুষের বসবাস।
চিলির স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিসালদে বলেন, আগামী কয়েক দিনে আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি, বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রা আগুন নিয়ন্ত্রণের কাজকে আরো কঠিন করে তুলতে পারে। তিনি বলেন, ‘আমরা একটি জটিল পরিস্থিতির মুখোমুখি।’ দাবানলে এখন পর্যন্ত বায়োবিও ও নুবলে অঞ্চলে প্রায় ৮৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। এতে অন্তত ২৫০টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে চিলির দক্ষিণ ও মধ্যাঞ্চলে বারবার ভয়াবহ দাবানল দেখা যাচ্ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একসঙ্গে ছড়িয়ে পড়া দাবানলে দেশটিতে ১৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। তখন প্রেসিডেন্ট বোরিক এ ঘটনাকে ২০১০ সালের ভূমিকম্পের পর চিলির সবচেয়ে বড় জাতীয় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর