বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইরাকের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ১৬:০১

ইরাকের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে সরে গেছেন যুক্তরাষ্ট্রের সেনারা। এত দিন এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী অবস্থান করছিল। শনিবার ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এখন ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি সেনাবাহিনী।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আইন আল-আসাদ ঘাঁটিতে থাকা বিদেশি বাহিনীর প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেখানে ইরাকি সেনারা দায়িত্ব গ্রহণ করেছে।
ইরাকি সেনাবাহিনীর এক কর্নেলও মার্কিন বাহিনীর প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, কিছু লজিস্টিক জটিলতার কারণে এখনো অল্পসংখ্যক মার্কিন সেনা ঘাঁটিতে অবস্থান করছেন। নিরাপত্তাজনিত কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।

২০২৪ সালে ওয়াশিংটন ও বাগদাদ ইরাক থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী প্রত্যাহারের পরিকল্পনায় এক ধরনের সমঝোতায় পৌঁছায়। ওই সমঝোতার আওতায় জোট বাহিনীর উপস্থিতি ধীরে ধীরে কমিয়ে আনা এবং ভবিষ্যতে ইরাক–যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলার কথা বলা হয়।

দীর্ঘদিন ধরে আইন আল-আসাদ বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী অবস্থান করছিল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেই এই ঘাঁটি বারবার ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

বিশেষ করে ২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্র হত্যার পর এই ঘাঁটির ওপর একাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
ঠিক কখন থেকে ঘাঁটি ছাড়ার প্রক্রিয়া শুরু হয়, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে কয়েক শ মার্কিন সেনা ইরাক ছাড়বেন এবং ২০২৬ সালের শেষ নাগাদ বাকি সেনাদের প্রত্যাহার সম্পন্ন হওয়ার কথা ছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর