বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নাটকীয় ব্যাটিং ধসে ভারতের বিপক্ষে বাংলাদেশের যুবাদের হার

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ১৪:৫৯

বৃষ্টি আসার আগ পর্যন্ত ম্যাচটা নিয়ন্ত্রণেই ছিল। তবে বৃষ্টির আমার পরম মাঠে নামতেই যেন সব অবিশ্বাস্যভাবে উল্টে গেল। হাতের মুঠোয় থাকা ম্যাচ ব্যাটিং ধবসে হেরে বসলো বাংলাদেশ।

বলাওয়েতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ভারত আগে ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয়। ৪৯ ওভারে ম্যাচে তাড়া করতে নেমে ১৭.২ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ যখন ২ উইকেটে ৯০, তখন আবারও বৃষ্টির হানা। তাতে কাটা হয় ওভার এবং পরিবর্তিত নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫। অর্থাৎ হাতে থাকা ১১.৪ ওভারে (৭০ বল) ৭৫ রান লাগত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ক্রিজে তখন অধিনায়ক আজিজুল হাকিম এবং কালাম সিদ্দিকী। হাতে ৮ উইকেট থাকায় কাজটা অবশ্যই কঠিন হওয়ার কথা নয়। কিন্তু ২৮.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে হেরেছে বাংলাদেশ।

আজিজুল ও কালাম ২০ ওভার পার করার পর দরকার ছিল ৫৪ বলে ৬৩। ২ উইকেটে ১০২ রান তোলা বাংলাদেশের যুবারা তখন ডিএলস নিয়মে এগিয়ে ১৪ রানে। যার মানে খেলা তখনই থেমে গেলে বাংলাদেশই জিতে যায়। কিন্তু আর বৃষ্টি এলো না। আর বাংলাদেশের ইনিংসে শুরু হলো আসা-যাওয়ার মিছিল। ২১.২ ওভারে কালামের আউট হওয়ার পরে ৭.৩ ওভারে ৪০ রান তুলতে বাকি ৮ উইকেট হারাল বাংলাদেশের যুবারা।

তার মধ্যে শেষ ২২ রান তুলতেই বাংলাদেশ হারায় ৭ উইকেট। অধিনায়ক আজিজুল হাকিম ৭২ বলে ৫১ রান ও রিফাত করেন ৩৭ বলে ৩৭ রান। কালাম সিদ্দিকী ২৩ বলে ১৫ ও রিজান হোসেন করেন ৯ বলে ১৫ রান। এ ছাড়া বাকি ব্যাটারদের মধ্যে কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ২৮.৩ ওভারেই ১৪৬ রানে গুটিয়ে যায় যুবা টাইগারদের ইনিংস। ভারতের হয়ে বিহান মালহোত্রা নেন ৪ উইকেট।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর