বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঢাকা ক্যাপিটালসকে বিদায় করে শেষ চারে রংপুর রাইডার্স

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৬, ১৭:৪২

জয়ের জন্য ঢাকা ক্যাপিটালসের সামনে লক্ষ্য ১৮২ রান। এই রান তাড়া করতে নেমে লড়াই করলেন কেবল মোহাম্মদ সাইফুদ্দিন। ৩০ বলে অপরাজিত ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তবুও ঢাকাকে জেতাতে পারলেন এই অলরাউন্ডার। ১১ রানের জয় পায় রংপুর রাইডার্স। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে লিটন দাসের দল। আর বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয় ঢাকার।

শনিবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে রংপুর। দুই ওপেনার দাউদ মালান ও তাওহিদ হৃদয়ের ব্যাটে দুর্দান্ত শুরু পায় দলটি। ১২৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

দুর্দান্ত ব্যাটিং রংপুরের দুই ওপেনারই পায় ফিফটির দেখা। মালান ৪৯ বলে ৭৮ রান করে আউট হন। ৮ চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে ৫ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৬২ রান করে সাজঘরে ফিরে যান হৃদয়। এছাড়া কাইল মায়ার্স করেন ১৬ বলে ২৪ রান। এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে রংপুর।

১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় তারা। সেখান থেকে ঢাকাকে লড়াইয়ে ফেরান সাইফুদ্দিন। ৩ চার ও ৫ ছক্কার সাহায্যে ৩০ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তবুও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।

৫ ছক্কা ৩ চারে ৩০ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন সাইফউদ্দিন

৯ ম্যাচ খেলে ঢাকার পয়েন্ট ৪, রংপুরের ১০। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি আছে। তবে শেষ চারে খেলার সমীকরণ এখানেই শেষ। আগেই প্লে–অফে জায়গা করেছিল চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিলো রংপুর।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর