বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মোবাইল চুরিতে বাধা দেয়ায় গৃহবধূকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৬, ১৩:১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে আমেনা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় অভিযুক্ত মেহেদী ইসলামকে (৩২) এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে হত্যা করে। গতকাল বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো মোড় এলাকায় ঘটে এ ঘটনা। নিহত আমেনা ওই এলাকার বাবুল দেওয়ানের স্ত্রী। গণপিটুনিতে নিহত মেহেদী বিরাবো খালপাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে। তিনি একজন টাইল্‌স মিস্ত্রি।

জানা গেছে, কেরাবো এলাকার মুদি মনোহরি ব্যবসায়ী বাবুল দেওয়ান নিজ বাড়িতে পাকা বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিংয়ে টাইলসের কাজ দেয়া হয় বিরাবো খালপাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে মেহেদী ইসলামকে। সেই থেকে তাদের বাড়িতে মেহেদী ইসলাম আসা-যাওয়া করতো। বিকালে বাবুল আমেনার ব্যবহৃত একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার পথে মেহেদীকে হাতেনাতে ধরে ফেলেন।

এ সময় আমেনার কাছ থেকে ছুটে যেতে হুড়াহুড়ি করতে থাকে মেহেদী। একপর্যায়ে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমেনার গলায় ছুরিকাঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় আমেনা মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করেন। তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন এসে মেহেদীকে আটক করে। পরে স্থানীয়রা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এদিকে আমেনা বেগমকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার সততা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর