বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মিরপুরে পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৬, ১৩:০৪

রাজধানীর মিরপুরে একটি দীর্ঘদিনের পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে প্রায় দুই দিন আগে হত্যা করা হয়েছে। মৃতদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং শরীরের বিভিন্ন অংশেও জখম পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরপুরের প্যারিস রোডে অবস্থিত ছয়তলা ওই মার্কেটটি এক দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শুক্রবার গভীর রাতে মার্কেটের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখেন এলাকাবাসী। পরে নিচতলায় ঢুকে তারা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন জানান, মরদেহটি দেখার পর তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়। যৌথ অভিযানে ভেতরে তল্লাশি চালিয়ে মরদেহটি মানুষের বলে নিশ্চিত করা হয়।

পুলিশের তথ্যমতে, নিহত যুবকের নাম সুমন। তিনি মিরপুর এলাকার একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। চলতি মাসের ১২ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আমগীর জাহান জানান, সুমনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং দ্রুতই বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে পৌঁছান। তারা জানান, সুমনের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল বলে তারা জানেন না।
পরিবারের এক সদস্য বলেন, নিখোঁজ হওয়ার রাতে পরিবারের লোকজন বারবার ফোন করলেও সুমনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভোররাতে তার ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, সুমন ছিলেন শান্ত স্বভাবের ও নিরীহ মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত এই মার্কেটটিতে আগেও একাধিকবার অপরাধ ও হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় প্রতি বছরই সেখানে এমন ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে দ্রুত ওই মার্কেট সংস্কার বা সম্পূর্ণ ভেঙে ফেলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর