বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জুবিন করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৬, ১৬:৫১

গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নিয়ে সমুদ্রে সাঁতার কাটার সময় মারা যান ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। তার মৃত্যুত্যে ভারতে, বিশেষ করে আসামে নামে শোকের ছায়া। জুবিনের পরিবার থেকে দাবি ছিল, তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারও হন বেশ কয়েকজন। তবে এবার ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য জানিয়েছে সিঙ্গাপুর পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) সিঙ্গাপুরের একটি আদালতে শুনানিকালে জানানো হয়, ঘটনার সময় ৫২ বছর বয়সী এই শিল্পী ছিলেন বেহেড মাতাল, লাইফ জ্যাকেট পরতে অস্বীকারও করেছিলেন। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

তদন্তকারী দলের প্রধান কর্মকর্তা আদালতে জানান, জুবিন প্রচণ্ডভাবে মাতাল ছিলেন, শুরুতে জুবিন গার্গ লাইফ জ্যাকেট পরলেও পরে তা খুলে ফেলেন। এরপর আয়োজকদের পক্ষ থেকে তাকে আবার একটি ছোট লাইফ জ্যাকেট পরার অনুরোধ করা হয়। কিন্তু তিনি সেটিও পরতে অস্বীকৃতি জানান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, লাইফ জ্যাকেট ছাড়া ইয়টের দিকে সাঁতার কাটতে গিয়ে একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ইয়টে তোলা হয়। তবে ততক্ষণে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।


আদালতে আরও জানানো হয়, জুবিন গার্গ উচ্চ রক্তচাপ ও মৃগী রোগে (এপিলেপসি) ভুগছিলেন। তার মৃগীজনিত সর্বশেষ সমস্যা দেখা দেয় ২০২৪ সালে। তবে ঘটনার দিন তিনি নিয়মিত ওষুধ গ্রহণ করেছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনো ধরনের ফৌজদারি অপরাধের প্রমাণ মেলেনি। ময়নাতদন্ত প্রতিবেদনে জুবিন গার্গের মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়াকেই নিশ্চিত করা হয়েছে। শরীরে কিছু আঘাতের চিহ্ন থাকলেও সেগুলো উদ্ধারকাজের সময়ের বলে উল্লেখ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর