বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সাহস থাকলে দেশে এসেই কথা বলুক শেখ হাসিনা ও জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৬, ১৭:৩৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রতি দেশে ফিরে এসে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিদেশে বসে দেওয়া বক্তব্যের কোনো মূল্য নেই।

বুধবার চট্টগ্রামে বিজিবির একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন। এক সাংবাদিক জানতে চান, বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ও জয় নির্বাচনের বিষয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে কি না।

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা তো নিজেরাই শঙ্কিত নন। যারা দেশ ছেড়ে পালিয়ে আছে, তারা দূরে বসে অনেক কিছুই বলতে পারে। যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসেই কথা বলুক। আইনের আশ্রয় নিক, আইনের ভেতরে থেকে তাদের বক্তব্য দিক। বিদেশে পালিয়ে থেকে বলা কথার কোনো গুরুত্ব নেই।”

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে বাহিনীর ১০৪তম রিক্রুটিং প্যারেড সমাপনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নির্বাচনে নিরাপত্তা ও সম্ভাব্য বিশৃঙ্খলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। সবার সহযোগিতা থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের রাখাইন অঞ্চলে বর্তমানে আরাকান আর্মির দখল থাকায় সীমান্তে জটিলতা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ সরকারের সঙ্গে মিয়ানমার সরকারের যোগাযোগ রয়েছে এবং সীমান্তে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানানো হচ্ছে। আরাকান আর্মিকে এখনো কোনো ধরনের বৈধতা দেওয়া হয়নি বলেও জানান তিনি।

এর আগে প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ ৯৭ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন প্রভাবিত করতে পারে—এমন কোনো পক্ষপাতমূলক বা অনৈতিক আচরণ থেকে সবাইকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর