বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সড়ক ছাড়লেও রাজপথে থাকছে ৭ কলেজের আন্দোলন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৬, ১৬:৫৪

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করে আপাতত সড়ক ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে দিনের মতো চলমান কর্মসূচি স্থগিত করেন।

বাঙলা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচির কথা জানানো হয়। গাবতলী টেকনিক্যাল মোড়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার থেকে লাগাতার আন্দোলন চলবে।

বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, আজকের কর্মসূচি সাময়িকভাবে শেষ হলেও মূল দাবি থেকে শিক্ষার্থীরা কোনোভাবেই সরে আসবে না।

আন্দোলনকারীরা বলেন, এটি কোনো এক দিনের আন্দোলন নয়। নিজেদের ভবিষ্যৎ, শিক্ষা ও অধিকার আদায়ের জন্য তারা দীর্ঘমেয়াদি সংগ্রামে নেমেছেন। শিক্ষাই তাদের সবচেয়ে বড় প্রত্যাশা, আর সেই লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবেই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এদিকে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের পাশাপাশি প্রত্যাশাও বাড়ছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর