বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১৬:৫০

পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ।

নিহত মাসুদ রানা নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের আব্দুল মতিন শেখের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রী ও ভ্যানচালক ছিলেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে সাগরসহ দুই তিনজন তাঁতিবন্ধ স্টেশন এলাকার সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তারা গরু চোর হবে—এই সন্দেহে স্থানীয়রা চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজন জড়ো হয়। এসময় একজনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুর ১২টার দিকে এসে মরদেহ উদ্ধার করে।

‎সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি—গরু চুরি করতে এসে গণপিটুতে নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর