বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ধানক্ষেতে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৬, ১৮:০১

বগুড়ায় হামিদুল মন্ডল (৩৮) নামে এক ধান-চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে রাস্তার ধারে নিজ ধানক্ষেত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

তিনি শনিবার বিকালে পাওনা টাকা আদায়ের জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন।

রোববার দুপুরে শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ধান ব্যবসায়ীকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত হামিদুল মন্ডল বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মনতাজ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ধান-চালের ব্যবসা করে আসছেন। হামিদুল শনিবার বিকালে পাওনা টাকা আদায়ের জন্য বাড়ি থেকে শেরপুর উপজেলা সদরের দিকে রওনা দেন। সর্বশেষ বিকাল ৫টার দিকে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া স্ত্রী রাফিয়া খাতুনের সঙ্গে তার কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। রোববার সকাল ৭টার দিকে কৃষকরা নিজ ধানক্ষেতে হামিদুল মন্ডলের লাশ পরে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা এসে তার লাশ শনাক্ত করেন। নিহতের গলা, নাক ও ঘাড়ের আঘাতের চিহ্ন ছিল।

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা মন্ডল জানান, হামিদুল পেশাদার ধান ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক পাওনা টাকা আদায়ের জন্য শনিবার বিকালে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন।

তার ধারণা, ব্যবসায়িক লেনদেনের জন্য তার কাছে নগদ টাকা ছিল। আর এ টাকা ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে গ্রামের নির্জন ধানক্ষেতে নিয়ে মারপিট ও শ্বাসরোধে হত্যা করেছে। তিনি অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই দাবি করেছেন, স্ত্রী রাফিয়া খাতুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর